সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না: ডাঃ জাহিদ

দিনাজপুর-৬ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য  অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন,  বিএনপি সবসময় সমাজের গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকে। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে  ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ।
ডাঃ এজেডএম জাহিদ হোসেন আরও বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বেগম খালেদা জিয়া ও সারা বাংলাদেশ ঘুরে নেতৃত্ব দিয়েছেন। আগামী কিছু দিনের মধ্যই ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ গ্রহন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাড়ানো। কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না। অথবা ভয়ে আত্মসমর্পন করে না।
সমাজের অবহেলিত দুস্থ ও গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ডাঃ জাহিদ হোসেনের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসহায় মানুষ।
চিকিৎসা নিতে আসা কহিনুর বেগম ও সাদ্দাম হোসেন নয়ন বলেন, সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে মানুষের উপছে পড়া ভিড়। আমি গাইনি ডাক্তার দেখালাম ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে আমি খুশি। আমি আয়োজক ডাঃ জাহিদ এর দোয়া করি এবং বিএনপির জন্য দোয়া করি। আর একজন বলেন, মা কে চোখের ডাক্তার দেখভাল ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশি। কারণ অন্য জায়গায় ডাক্তার দেখালে পরামর্শ ফি ৫০০ টাকা ঔষধ তো আছেই।
পরে তিনি জেলার ঘোড়াঘাটে এর আগে তিনি বিরামপুর ও নবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষধ বিতরণের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে চার উপজেলায় লক্ষাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা, ছাত্র দলের আহবায়ক রিমন প্রদান সহ অনেকে।
ঢাকা, বগুড়া, রংপুর ও দিনাজপুরের প্রায় ২০০ জন চিকিৎসক চার উপজেলায় এই চিকিৎসাসেবা প্রদান করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

বিএনপি কখনো মানুষকে ছেড়ে পালিয়ে যায় না: ডাঃ জাহিদ

আপডেট টাইম : ০৭:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫