সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিচার বিভাগের বড় সংকট বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পুরোনো ছবি

অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি ত্রয়োদশ সংশোধনীকে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সৃষ্টি বলেও উল্লেখ করেছেন।

রবিবার (৮ নভেম্বর) বিচারিক শুদ্ধাচার কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগে অর্থনৈতিক দুর্নীতি যতটা না ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি।’

বিচারকদের সততা প্রসঙ্গে তিনি বলেন, ‘জজের নামের সঙ্গে সৎ জজ কথাটি অতিরঞ্জন। জজের কাজটাই সততা রক্ষা করা।’

যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও জানান আইনমন্ত্রী। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিচার বিভাগের ভূমিকা নিয়ে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘যখন সালাহউদ্দিন আহমদ গুম হলেন, বিচার বিভাগ তার পাশে দাঁড়ায়নি।’

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।’

বক্তব্যে বিচার বিভাগের শুদ্ধাচার প্রতিষ্ঠা, বিচারকদের জবাবদিহি নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের বড় সংকট বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬