সিরাজগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

বিপিএলের একাদশ আসর ঘিরে সন্দেহজনক নানা কর্মকাণ্ডের জেরে পুরোনো ফিক্সিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে গত বছর ফেব্রুয়ারিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। দীর্ঘ অনুসন্ধান শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন এই কমিটি জমা দিয়েছে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৯ ক্রিকেটারকে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে বাইরে রাখে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

বোর্ড পরিবর্তন হতেই বদলে যায় অনেক কিছু। তামিম ইকবালের বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে অতটা আমলে নেয়নি। তবে ৯ ক্রিকেটারের ওপর অন্যদের চেয়ে বেশি নজরদারি থাকবে বলে জানান ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

দ্বাদশ আসরেও ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। যাদের সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। ৭ জন দোষ স্বীকার করায় চূড়ান্ত শাস্তির অপেক্ষা। বাকি ৩ জন নিজেদের নির্দোষ দাবি করায় ট্রাইবুনালে হবে নিষ্পত্তি।

ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে শাস্তির অপেক্ষায় থাকাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ।

বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

আপডেট টাইম : ০৩:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬