সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিপুল চন্দ্র রায়ের দুটি কবিতা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 62

স্বপ্নের ধ্বংসস্তূপ

বিপুল চন্দ্র রায়
(রাজারহাট, কুড়িগ্রাম)

আজন্ম লালিত স্বপ্নেরা আজ উড়োচিঠি,
ধুলোয় লুটায়, যেন শুকনো গোলাপ।

ভেঙেছে খেলার ঘর, কাঁচের চুড়ি,
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে,
পথহারা এক ক্লান্ত পথিক!
কালের স্রোতে সব রঙ গেছে মুছে,
ভেঙে গেছে যত্নে গড়া সব রঙিন কাঁচ।

এখানে পড়ে আছে স্বপ্নের ভগ্নস্তূপ,
এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমি একা,
হারিয়ে যাওয়া জীবনের করি ময়নাতদন্ত।

ভ্রান্তিবিলাস

বিপুল চন্দ্র রায়
(রাজারহাট, কুড়িগ্রাম)

সুখের আশায় বন্দী ভ্রান্তির জালে,
মিথ্যে মায়ায় ঘর বেঁধেছি অবশেষে।

ভ্রান্তিবিলাস শেষে মন ভরে গেছে বিষে,
তুমি আজ শূন্য আমি আজ সর্বনাশে।

ভুলের শহর ছেড়ে চলেছি বহুদূরে,
আমার ঠিকানা সেই অচিনপুরে।

শূন্য চোখে দেখি নিজের সর্বনাশ,
মিথ্যে প্রেমের শেষে আমার পরাজয়।

 

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বিপুল চন্দ্র রায়ের দুটি কবিতা

আপডেট টাইম : ০৭:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্নের ধ্বংসস্তূপ

বিপুল চন্দ্র রায়
(রাজারহাট, কুড়িগ্রাম)

আজন্ম লালিত স্বপ্নেরা আজ উড়োচিঠি,
ধুলোয় লুটায়, যেন শুকনো গোলাপ।

ভেঙেছে খেলার ঘর, কাঁচের চুড়ি,
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে,
পথহারা এক ক্লান্ত পথিক!
কালের স্রোতে সব রঙ গেছে মুছে,
ভেঙে গেছে যত্নে গড়া সব রঙিন কাঁচ।

এখানে পড়ে আছে স্বপ্নের ভগ্নস্তূপ,
এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমি একা,
হারিয়ে যাওয়া জীবনের করি ময়নাতদন্ত।

ভ্রান্তিবিলাস

বিপুল চন্দ্র রায়
(রাজারহাট, কুড়িগ্রাম)

সুখের আশায় বন্দী ভ্রান্তির জালে,
মিথ্যে মায়ায় ঘর বেঁধেছি অবশেষে।

ভ্রান্তিবিলাস শেষে মন ভরে গেছে বিষে,
তুমি আজ শূন্য আমি আজ সর্বনাশে।

ভুলের শহর ছেড়ে চলেছি বহুদূরে,
আমার ঠিকানা সেই অচিনপুরে।

শূন্য চোখে দেখি নিজের সর্বনাশ,
মিথ্যে প্রেমের শেষে আমার পরাজয়।