সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

বিয়েতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর হামলা ও ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। কিন্তু কিশোরীর পরিবার রাকিবের কাছে বিয়ে দিতে রাজি হয়নি।

কিশোরীর পরিবারের দাবি, এ নিয়ে বিরোধের জেরে কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হন রাকিব।

রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর হামলা ও ভাঙচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

বিয়েতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১১:২৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬