সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo নওগাঁ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং চলবে না, জিরো টলারেন্স নীতি: উপাচার্য Logo হিলিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo কাঁচি দিয়ে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা Logo ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে জাতীয় সমবায় দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা Logo প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি Logo দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, ঝুঁকিতে গুলশান-বনানী Logo সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা Logo শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিয়ে নিয়ে জটিলতার পরদিন গাছে মিলল কলেজছাত্রীর মরদেহ

ভূল্লী থানা। জনতার কণ্ঠ।

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে আদুরী রানী (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ১ নম্বর বড়গাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরাজী কেশুরবাড়ী (আউতাই পাড়া) গ্রামে বাড়ির পাশের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আদুরী রানী ওই গ্রামের সূর্য সাহা ও ভারতী সাহার মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিট থেকে ৭টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উত্তর-পূর্ব পাশে প্রায় ২৫ গজ দূরে আব্দুর রহমানের ধানক্ষেতের সীমানায় থাকা একটি গাছের ডালে নিজের ওড়না দিয়ে ফাঁস দেন আদুরী। পরে তাঁর ছোট ভাই আশিক ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত চার-পাঁচ বছর ধরে পার্শ্ববর্তী গ্রামের ক্ষিতীশ দেবনাথের ছেলে কিশোর দেবনাথের (২২) সঙ্গে আদুরীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কিশোরের পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর সন্ধ্যার পর বিয়ের উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মঞ্জুর সঙ্গে আদুরী ও কিশোর ঠাকুরগাঁও আদালতে এফিডেভিট করতে যান। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁরা ফিরে আসেন। ওই রাতে আদুরী খাবার না খেয়ে অসুস্থতার কথা জানিয়ে ছোট দুই বোনের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

পরদিন সকালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বিয়ে নিয়ে জটিলতার বিষয়টি সামনে এলেও এ ঘটনার সঙ্গে মৃত্যুর কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী

বিয়ে নিয়ে জটিলতার পরদিন গাছে মিলল কলেজছাত্রীর মরদেহ

আপডেট টাইম : ১২:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬