মোঃ শিবলী নোমান
তারিখ: ২৫/০৮/২০২৫
সিঙ্গাপুর থেকে।
আজও আমার জীবনের
একলা পথ চলা।
কবিতায় আমি লিখি তাই
যা হয়নি মুখে বলা।
তুলনা আমি দিবোনা তোমায়
ওই চাঁদের সাথে।
তোমাকে পেলেই চাঁদ পাই
এই দুটি হাতে।
আমি কখনো তো ভাবি নি
এমন করে আগে।
আজ কেন এই মনের মাঝে
এত কথা জাগে।
নাকি শরতের ছোঁয়া আজ
লেগে গেছে মনে।
নীল আকাশে ভাসে মন
সাদা মেঘের সনে।
সেই স্মৃতিগুলো আজ তাই
মনের মাঝে ভাসে।
যেন তোমার মত সাদা মেঘ
দুষ্টু মিষ্টি হাসে।
বুঝতে কি পারো তুমি
এই কবিতার ভাষা?
সেই স্মৃতি ঘেরা শরতের
বুক ভরা আশা।

রিপোর্টার: 























