সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেগমগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার মোর্শেদ আলম কমপ্লেক্স এলাকায় অবস্থানকালে বেগমগঞ্জ থানাধীন গনিপুর এলাকার চৌধুরী মেকার গংয়ের খালি জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন (৩৭) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর (ধন গাজী হাজী বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আবুল হাসেম ও মাতা মৃত হরমুজা বেগম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেগমগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬