সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেগমগঞ্জে মধ্যরাতে র‍্যাব অভিযান, আটক-২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালী। এ সময় তাদের হেফাজত থেকে দুইটি চোরাই মোবাইল ফোন ও দুইটি সিম উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, মাদক, অস্ত্র, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চৌমুহনী রেলগেট সংলগ্ন গনিপুর রোডের ফাহিম ফুট এজেন্সির সামনে থেকে মোঃ জোবায়ের হোসেন ওরফে জুয়েল (২২) এবং সাখাওয়াত হোসেন তুহিন (২১)-কে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি নীল রঙের Lenovo K12 মডেলের স্মার্টফোন, একটি ছাই রঙের Symphony ব্র্যান্ডের স্মার্টফোন এবং দুইটি সিম উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি উদ্ধার হওয়া Lenovo K12 মডেলের মোবাইল ও সিম তার চুরি হওয়া সম্পত্তি বলে শনাক্ত করেন। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে চারটার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোডস্থ অটোরিকশা স্ট্যান্ড এলাকায় তার ছেলে আশরাফুল ইসলাম (১৭)-এর পকেট থেকে কৌশলে মোবাইলটি চুরি করা হয়। মোবাইলটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে একটি নিয়মিত মামলা রুজু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয় চুরি ও ছিনতাই চক্রের সদস্য বলে জানা গেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেগমগঞ্জে মধ্যরাতে র‍্যাব অভিযান, আটক-২

আপডেট টাইম : ০৩:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬