বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কোরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর চেম্বার ভবনের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান বাচ্চু। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মুফতি আব্দুল্লাহ সরকার।
দোয়া মাহফিলে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, লিটন সাহা,জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মুন্সি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, আবু সাইদ,হাজী মোঃ জুড়ান আলী, নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু,আবু হানিফ খান, প্রদীপ সাহা, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল ইসলাম আলামিন, জুয়েল রানা, নুরুল হক,আনোয়ার হোসেন তালুকদার, জাহিদুল ইসলাম লিটু,আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার মৃত আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নের ভূমিকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















