সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা? Logo বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি Logo জয় না পেয়ে উইকেট ও বলের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক Logo যুদ্ধের মধ্যেও ইসরায়েলের অর্থনীতিতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা Logo দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুরের Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল Logo ইউক্রেন যুদ্ধে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান Logo ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ Logo মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন

বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি

বেন্দারচরে ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত ঘরবাড়ি ও দোকান।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে রাজনৈতিক সংঘর্ষের জেরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সরেজমিনে অন্তত ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙাচোরা ও আগুনে পোড়া অবস্থায় দেখেছে বিবিসি বাংলা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা শতাধিক। আগুনে পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ প্রয়োজনীয় জিনিসপত্র। গবাদিপশু ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগও করেছেন তারা। ঘটনার পর অনেক পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়েছেন। নারী ও শিশুরা আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নড়াইল থেকে কালিয়া উপজেলা সদরে যাওয়ার পথে কয়েক কিলোমিটার আগে ডান দিকে একটি সড়ক চলে গেছে। সেই সড়ক ধরে কিছুটা এগোলেই বেন্দারচর গ্রাম। গ্রামের ভেতরে প্রবেশের পরই চোখে পড়ে ভাঙা, পোড়া ও বিধ্বস্ত বাড়িঘর এবং দোকানপাট।

প্রথমে তিনটি বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। পরে সংবাদকর্মীদের উপস্থিতি দেখে পাশের একটি বাড়ি থেকে ছুটে আসেন গৃহবধূ আরোপি বেগম। তিনি সাংবাদিকদের নিজের বাড়িতে নিয়ে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত ঘর দেখান।

আরোপি বেগমের স্বামী পেশায় অটোরিকশাচালক। গত শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলা শুরু হলে সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আরোপি বেগম।

তিনি বলেন, ‘আমার ঘরের যা ছিল সব পোড়াইয়ে দিয়েছে। এক কাপড়ে বাসা দিয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার সময় ঘর দিয়ে টাকা পয়সা, স্বর্ণের চেন আর গোয়াল দিয়ে একটা গরুও নিয়ে গেছে। এখন নিজের ঘর ছাইড়ে আরেক বাসায় যাইয়ে উঠছি।’

তার সঙ্গে কথা বলার সময় আশপাশের বাড়ি থেকে আরও কয়েকজন নারী ছুটে আসেন। তাদের অনুরোধ ছিল, সাংবাদিকেরা যেন পুড়ে যাওয়া বাড়িগুলো ঘুরে দেখেন। একে একে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিত্র দেখা যায়। স্থানীয় নারীদের অনেকে জানান, ঘটনার পর থেকে তাদের বাড়ির পুরুষ সদস্যরা অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছেন।

বিবিসি বাংলার সাংবাদিকেরা গ্রাম ঘুরে অন্তত ৬০ থেকে ৭০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙাচোরা কিংবা আগুনে পোড়া অবস্থায় দেখতে পান। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে গবাদিপশু ও ঘরের মালামাল লুটের অভিযোগও করেন তারা।

পুরো গ্রাম ঘুরে বাসিন্দাদের মধ্যে ভীতি ও আতঙ্কের চিত্র দেখা গেছে। কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। তাদের দাবি, হামলাকারীদের অনেকের মুখে মুখোশ ছিল এবং তাদের হাতে রামদার মতো ধারালো অস্ত্র ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিবিসি বাংলাকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা’ ১০ থেকে ১২টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। অন্যান্য মালামাল লুটের তথ্য তার কাছে নেই। তবে এমন ছয়টি গরু তাদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার তথ্য সঠিক নয়

গত শুক্রবার সন্ধ্যার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার দাবি করা হয়।

তবে বিবিসি বাংলা জানিয়েছে, বেন্দারচরের ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যরা নিশ্চিত করেছেন, শুক্রবার ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িতে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এমনকি বেন্দারচর গ্রামে কোনো হিন্দু পরিবার বসবাসও করে না।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত হওয়ার পর একই দিন পাশের একটি গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল ইসলাম মুক্তির বাড়ি রয়েছে। এ ছাড়া ওই গ্রামে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও সমর্থকের বসবাস।

গত ১৮ নভেম্বর ওই গ্রামে বিএনপির একদল কর্মী মোটরসাইকেল নিয়ে মিছিল করছিলেন। এ সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে বিএনপির স্থানীয় দুই নেতার মৃত্যু হয়।

পুলিশের সদর দপ্তর থেকে শনিবার পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন উত্তেজিত অন্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়।’

রোববার রাত পর্যন্ত বেন্দারচরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো মামলা বা আটকের তথ্য জানা যায়নি। তবে বিএনপি নেতাদের হত্যার ঘটনায় রোববার একটি হত্যা মামলা হয়েছে।

আগুনে পুড়েছে ঘরের আসবাব, ধান-চাল ও প্রয়োজনীয় সামগ্রী

শুক্রবার রাতে দেওয়া আগুনে অনেক বাড়ির আসবাবপত্র, ধান-চাল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। রোববার দুপুরে রহিমা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা ধানে তখনো আগুন জ্বলছিল।

বেশিরভাগ বাড়িতে ফ্যান, ফ্রিজ, আলমারি, খাট ও বিছানাপত্রসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের একজন জেসমিন বেগম নিজের ঘর দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তার ঘরে ব্যবহারযোগ্য তেমন কোনো জিনিস অবশিষ্ট নেই। সন্তানদের নিয়ে এখন কোথায় থাকবেন, কোথায় মাথা গুঁজবেন- এ নিয়ে দুশ্চিন্তার কথাও জানান তিনি।

বেন্দারচরের মূল সড়ক থেকে সাবেক সংসদ সদস্য কবিরুল ইসলাম মুক্তির বাড়িতে যাওয়ার সড়কের দুই পাশে বেশ কয়েকটি দোকান ছিল। রোববার গিয়ে সেসব দোকান ভাঙা ও বিধ্বস্ত অবস্থায় দেখা যায়।

মুক্তির বাড়ির আশপাশে তার স্বজন ও প্রতিবেশীদের অন্তত ১০টি ঘর রয়েছে। সেগুলোর প্রায় প্রতিটিই আগুনে পুড়ে গেছে।

সেসব বাড়ির একটিতে থাকতেন নাদিরা পারভীন সাথী। তিনি কবিরুল ইসলাম মুক্তির আত্মীয়। শুক্রবারের ঘটনার আগে বাড়ি ছেড়ে যাওয়ার পর আর ফেরেননি। রোববার বিবিসি বাংলার সংবাদদাতার উপস্থিতির কথা জানতে পেরে তিনি বাড়িতে ফিরে আগুনে ক্ষতিগ্রস্ত ঘর দেখেন।

বাড়িগুলোর মেঝেতে পড়ে ছিল পোড়া আসবাবপত্র ও হাঁড়ি-পাতিল। এসব পরিবারের বেশিরভাগ সদস্য আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছেন।

রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা। এ সময় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, কারা বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, সে বিষয়ে তাদের জানা নেই। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

‘সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে’

এক সন্ধ্যায় গ্রামের এতগুলো বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বেন্দারচরে পুরুষ সদস্যদের উপস্থিতি ছিল খুবই কম।

গ্রামের অধিকাংশ পাকা সড়কের দুই পাশে রয়েছে খাল। খাল ও রাস্তার পাশে থাকা বেশিরভাগ বাড়ি দেয়াল ও টিনের চালা দিয়ে তৈরি। কিছু বাড়ি কাঠেরও। কয়েকটি বাড়িতে রোববারও ধোঁয়া উড়তে দেখা যায়। অনেক বাড়ির খাট ও আসবাবপত্রের কোনো চিহ্নও অবশিষ্ট ছিল না।

জেসমিন বেগম অভিযোগ করে বলেন, ‘আমার এক গাভী, একটা ষাড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে।’

গ্রামের অনেক পরিবারের দাবি, তারা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নন। তারপরও কেন তাদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পাবেন কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের কাছে জানতে চেয়েছিল বিবিসি বাংলা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ১৫ থেকে ২০টি ঘর এবং ছয় থেকে সাতজনের নাম তারা পেয়েছেন। তবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের পাশাপাশি ঘটনার প্রকৃত চিত্র ও দায়ীদের শনাক্ত করার বিষয়টি এখনো স্পষ্ট নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই ঘরবাড়ি হারিয়ে অন্যের আশ্রয়ে দিন কাটাচ্ছেন।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আ. লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার এখনই মোক্ষম সময়: রাশেদ খাঁন

বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি

আপডেট টাইম : ০১:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬