সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউক্রেন যুদ্ধে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান Logo ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ Logo মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন Logo ল্যান্ডফোনে প্রেমের আলাদা আনন্দ ছিল, স্মৃতিতে কোয়েল মল্লিক Logo ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ২৯ Logo শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo বিএনপির প্রচার কার্যক্রম জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo বিএনপির প্রচার-প্রচারণা জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  Logo ৭২০ রানেও জয়ের দেখা পেল না ভারত, নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই
হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত

ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময় নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায় স্থগিত করে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

গত বুধবার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে। পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে নির্ধারিত সূচি অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আয়োজনের পথ খুলে গেল।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান

হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত

ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ

আপডেট টাইম : ০১:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬