সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী মৌজার জমির মালিকানা দাবি নিয়ে শামু বেগমের করা সংবাদ সম্মেলনের বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন জমির দাবিদার পরিবারের সদস্যরা।

রোববার (১ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ প্রতিবাদ জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, মুকুন্দগাঁতী মৌজার এসএ ১০৯ নম্বর দাগের রেকর্ডীয় মালিক ছিলেন তাঁর বাবা সামাদ এবং চাচা আজহার আলী ও মোজাম্মেল হক। এসএ রেকর্ড অনুযায়ী, ক্রয়সূত্রে তাঁর বাবা ও চাচারা ওই দাগে ৭ দশমিক ২৫ শতাংশ (সোয়া সাত শতাংশ) জমির বৈধ মালিক। তাঁদের দাবি, জমিটি তাঁরা কখনোই পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রতিপক্ষ শামু বেগমের কাছে বিক্রি করেননি। বর্তমানে জমিটি তাঁদের বৈধ দখলে রয়েছে।

হাফিজুর রহমান আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ শামু বেগম তাঁদের মালিকানাধীন ও দখলে থাকা জমিতে জোরপূর্বক বাড়িঘর নির্মাণের চেষ্টা করছেন। অনধিকার প্রবেশ ঠেকাতে জমির চারপাশে টিনের বেড়া দেওয়া হলে শামু বেগম মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেন বলে তাঁরা দাবি করেন। এতে তাঁদের পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান আরও দাবি করেন, শামু বেগমের সঙ্গে তাঁদের পরিবারের কোনো পারিবারিক বিরোধ বা আর্থিক লেনদেনসংক্রান্ত জটিলতা নেই। এরপরও জমি নিয়ে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া অতীতেও জমিটি নিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে এবং বর্তমানে প্রভাবশালীদের চাপের কথা বলে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় পরিবারের সদস্য সাখাওয়াত হোসেন, আব্দুস সামাদ, আজাহার আলী, মোজাম্মেল হক ও মরিয়ম বেওয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলকুচিতে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬