সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বোনকে বিয়ে না দেওয়ায় বখাটের আগুনে পুড়লো ভাইয়ের সিএনজি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 42

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম

লক্ষ্মীপুরে বোনকে বিয়ে না দেওয়ায় মনির হোসেন নামে এক যুবকের সিএনজি অটোরিকশায় আগুন ‍দিয়ে পুড়িয়ে দিলো বখাটে সুজন ও তার সহযোগীরা।

রোববার (২ নভেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের করিম বক্স ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির হোসেন ওই এলাকার নুর নবীর ছেলে।

মনির হোসেন জানান, তার খালাতো ভাই সুজন দীর্ঘদিন ধরে তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু পরিবার রাজি না হওয়ায় ও সম্প্রতি অন্যত্র বিয়ে দেওয়ায় সুজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রাতে সুজনসহ আরও ৪-৫ জন মিলে তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মনির বলেন, “রাতে আগুনের গন্ধ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি আমার সিএনজি জ্বলছে। আমরা চিৎকার করলে সুজন ও তার সহযোগীরা পালিয়ে যায়।” তিনি আরও জানান, জীবিকার একমাত্র অবলম্বন ছিল ওই সিএনজি, যা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

এর আগে বোনকে হয়রানির ঘটনায় গত মাসে চন্দ্রগঞ্জ থানায় সুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন মনির।

সুজন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার সুতারবাড়ির দুলালের ছেলে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবার আমাদের জানিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বোনকে বিয়ে না দেওয়ায় বখাটের আগুনে পুড়লো ভাইয়ের সিএনজি

আপডেট টাইম : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫