চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান ফারুক। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















