সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, দল পেল বড় জয়

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 57

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। একের পর এক লিগে অংশ নিচ্ছেন তিনি। সিপিএলের পর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। আর সেখানেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের দিন মরিসভিলে র‍্যাপটর্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে ১৮১ রানের বড় সংগ্রহ পায় আটলান্টা। জবাবে সাকিবদের বোলিং তোপে মাত্র ৮৫ রানে অলআউট হয় মরিসভিলে। সাকিব আল হাসান দেখান অলরাউন্ড নৈপুণ্য।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মরিসভিলে র‍্যাপটর্স। ২১ রানেই ভেঙে যায় আটলান্টা ফায়ারের উদ্বোধনী জুটি। ৯ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাগর প্যাটেল। রিশি পান্ডে, সানি প্যাটেলও এদিন ছিলেন ব্যর্থ।

একপ্রান্তে আগলে থাকা ওপেনার স্টিভেন টেইলরের সঙ্গে ৪১ বলে ৭৯ রানের জুটি গড়েন সাকিব। ৬২ বলে ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলেন স্টিভেন। ছক্কা হাঁকান ১২টি। তিন চার ও এক ছক্কায় সাকিব খেলেন ১৭ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় আটলান্টা ফায়ার।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মহাবিপদে পড়ে মরিসভিলে। সানি প্যাটেল ও সাকিবের বোলিং দাপটে মাত্র ১১ রানে ৬ উইকেট ফেলে দলটি। সপ্তম উইকেটে ৭৩ রানের জুটি গড়লেও তা কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। সাকিব দুই ওভারে ৯ রান খরচ করেন এবং দুইটি উইকেট শিকার করেন। সানি প্যাটেল নেন তিনটি উইকেট।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ব্যাটে-বলে জ্বলে উঠলেন সাকিব, দল পেল বড় জয়

আপডেট টাইম : ১১:২৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫