সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বেশিদামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২ প্রতিষ্ঠানে জরিমানা Logo ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার Logo আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি

ব্যাট হাতে ইতিহাস গড়লেন ব্রুক, দ্রুততম ডাবল সেঞ্চুরি

জো রুট। ছবি: ক্রিকইনফো

মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক এখন হ্যারি ব্রুক।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে ইংলিশরা।

ওপেনিংয়ে টম ব্যান্টন ফিফটি হাঁকিয়েছেন। ৫১ বলে ৫০ রান করেন তিনি। ৩৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন বেন ডাকেট। তিনে নামা জো রুট ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে বিদায় নেন। চারে নামা হ্যারি ব্রুকের দিন ছিল রাওয়ালপিন্ডিতে। ক্রিজে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুটেছেন ব্রুক। লঙ্কান বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে রান বের করেছেন ইংলিশ অধিনায়ক। ফিফটি ছুঁয়েছেন। তুলে নেন দারুণ এক সেঞ্চুরিও।

তবে সেঞ্চুরি হাঁকিয়েই নিজের কাজ শেষ ভাবেননি ব্রুক। সেঞ্চুরির পর ছুটেছেন ডাবল সেঞ্চুরির দিকেও। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন তিনি। শ্রীলঙ্কান বোলারদের কচুকাটা করে ছুটেছেন দ্বিশতকের দিকে। ইনিংসের একদম শেষ ওভারে গিয়ে সেই ডাবল সেঞ্চুরিটা পেয়েও যান হ্যারি ব্রুক।

মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন ব্রুক। ইনিংসের শেষ বলে আউটও হয়েছেন। ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ব্রুক। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৯ রানের বিশাল পুঁজি তুলেছে ইংল্যান্ড। ৩০ বলে ৬৬ রান করে টিকে ছিলেন উইল জ্যাকস।

১১৪ বলের ডাবল সেঞ্চুরিতে ব্রুক গড়লেন দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। কিছুদিন আগেই ১১৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের শুবমান গিল। এতদিন গিলের ডাবলই ছিল দ্রুততম। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন দুনিথ ভেল্লালাগে। আসিথা ফার্নান্দো এবং জানিথ লিয়ানাগে ১টি করে উইকেট তোলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বেশিদামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ২ প্রতিষ্ঠানে জরিমানা

ব্যাট হাতে ইতিহাস গড়লেন ব্রুক, দ্রুততম ডাবল সেঞ্চুরি

আপডেট টাইম : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬