সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভক্তকে লাঞ্ছিত করায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 47

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে)-এর এক সমাবেশে ভক্তকে তার দেহরক্ষীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ভারতের পেরাম্বালুর জেলার কুন্নাম থানায় এ মামলাটি দায়ের করা হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি-র খবরে জানা যায়, শরৎকুমার নামের এক ব্যক্তি এই অভিযোগ করেছেন। তিনি জানান, বিজয়ের সমাবেশে দেহরক্ষীরা তাকে মারধর ও দুর্ব্যবহার করেন। এ অভিযোগের ভিত্তিতে থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় টিভিকের দ্বিতীয় মহাসমাবেশে যোগ দেন বিজয়। সেখানেই সমাবেশ ঘিরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সভায় অংশ নিয়ে বিজয় ঘোষণা দেন, তিনি মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একইসঙ্গে বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ডিএমকেকে দলের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন তিনি।

থালাপতি বিজয় গত বছরের ফেব্রুয়ারিতে অভিনয়জীবন ছেড়ে রাজনীতিতে নামেন। দল ঘোষণার আট মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় হাজির হন এই সুপারস্টার। সেই সময় তিনি বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।

রাজনীতিতে নামার পর থেকেই দক্ষিণি এই তারকা নানা কারণে আলোচনায় থাকলেও, ভক্তকে নির্যাতনের অভিযোগে মামলা তার জন্য নতুন এক বিতর্ক তৈরি করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভক্তকে লাঞ্ছিত করায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫