সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভারতে ভয়াবহ বিস্ফোরণ ও যানবাহনে আগুন: নিহত ১১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গেছে। এছাড়া এতে অন্তত পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি তীব্র বিস্ফোরণ ঘটে। এ সময় অন্তত পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ৩ থেকে ৪টি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এছাড়া আরেকটির উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার এবং একজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর সামনে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরণের উৎস ও কারণ অনুসন্ধান করছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি আমার বাড়ির ছাদ থেকে বিশাল আগুনের গোলা দেখেছি। বিস্ফোরণের শব্দে ভবনের জানালা কেঁপে উঠেছিল।

আরেকজন জানান, আমি গুরুদ্বারায় ছিলাম, হঠাৎ প্রবল শব্দ শুনলাম। কী হয়েছে বুঝে উঠতে পারিনি, শব্দটা অত্যন্ত জোরে ছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভারতে ভয়াবহ বিস্ফোরণ ও যানবাহনে আগুন: নিহত ১১

আপডেট টাইম : ১১:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫