সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ভূল্লীতে ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে স্থানীয় বাজার কমিটি ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টায় ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূল্লী পল্লী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান লিটন। এতে স্থানীয় বাজার কমিটির প্রতিনিধি, বিসিডিএসের নেতৃবৃন্দ এবং ভূল্লী বাজারের ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা আবু তাহের বলেন, বিসিডিএসের জেলা কমিটি সর্বসম্মতিক্রমে এবারের উপনির্বাচনে গত নির্বাচনের তুলনায় বেশি ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে চায়। এ লক্ষ্যে তিনি ঔষধ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে এখন রাষ্ট্রপতি । তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ তারিখের নির্বাচনে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করতে সবার সহযোগিতা প্রয়োজন।

ভূল্লী উপজেলা প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে মির্জা আবু তাহের বলেন, উপজেলা হওয়ায় এ অঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে স্কুল-কলেজ, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস-আদালত প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সরকারি ও স্বাস্থ্যসেবা নিতে ঠাকুরগাঁও শহরে যাতায়াতের প্রয়োজন কমবে এবং নিজ এলাকাতেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিসিডিএসের সভাপতি ডা. ইহসান ঔষধ ব্যবসায়ীদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিসিডিএসের প্রতিনিধিরা বিভিন্ন বাজারে গিয়ে ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় ব্যবসার নানা সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হচ্ছে। আসন্ন নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে ১০ শতাংশ ভোট দেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া ঔষধ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন তিনি। বিশেষ করে দোকানের লাইসেন্স, ব্যবসা পরিচালনার নিয়মকানুন এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করেন।

সভায় স্থানীয় বাজার কমিটির প্রতিনিধি, বিসিডিএসের নেতৃবৃন্দ ভূল্লী বাজারের ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে ঔষধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

আপডেট টাইম : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬