সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভোটাররা প্রার্থী দেখে ভোট দেবেন, মার্কা দেখে নয়: রুমিন ফারহানা

সরাইল উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। কেউ যদি মনে করে দলীয় প্রতীক ব্যবহার করে নির্বাচনের তরী পার হবে, সেটা হবে ভুল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে- যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এ রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।

তিনি আরও বলেন, জরিপে বলছে, ১০০ জনের মধ্যে ৩০ জন এবারের নির্বাচনে মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। প্রার্থী সাহসী, সৎ, যোগ্য, শিক্ষিত ও এলাকার উন্নয়ন করবে কিনা তাই দেখবেন ভোটাররা। সুতরাং কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনী বৈতরণী পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন।

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ যেদিকেই তাকাই হাঁস আর হাঁস। হাঁসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারেই আমাদের জয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ। আপনারা ১১ থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত এ দুদিন পাহারা দেবেন। আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারা দিয়ে রাখব, ইনশাআল্লাহ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভোটাররা প্রার্থী দেখে ভোট দেবেন, মার্কা দেখে নয়: রুমিন ফারহানা

আপডেট টাইম : ১২:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬