বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল, শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের (ময়মনসিংহ) নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান নোমান, কাউছার আহমেদ, মো. আসাদুজ্জামান সুমন, নিজাম উদ্দীন সৌরভ ও কিফায়াত আজাদ অর্পা।
ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।
বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।
বক্তারা বলেন, অনলাইন জুয়া বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের বন্ধনকেও ভেঙে দিচ্ছে। সবাইকে এ আসক্তি থেকে দূরে থাকতে ও অন্যদের সচেতন করতে হবে।
লিফলেটে বলা হয়, অনলাইন জুয়া অবৈধ, সময় ও অর্থের অপচয় ঘটায় এবং পরিবারে ভাঙন সৃষ্টি করে।
এতে আরও উল্লেখ করা হয়-
• অনলাইন জুয়া থেকে দূরে থাকুন,
• পরিবার ও বন্ধুদের সতর্ক করুন,
• সন্দেহজনক অ্যাপ বা ওয়েবসাইট দেখলে কর্তৃপক্ষকে জানান,
• পড়াশোনা, খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত থাকুন।

জনতার কন্ঠ ডেস্ক 



















