সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মহান বিজয় দিবসকে ঘিরে রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের সভা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত সভাপতি
রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ইরফানুল হক। এছাড়াও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ,কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, স্বাধীনতা অর্জনের পেছনে জাতির ত্যাগ ও সংগ্রাম এবং বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল মূলত অন্যায়, শোষণ ও জুলুমের বিরুদ্ধে এ দেশের মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম। শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক বিরাট আমানত।

বক্তারা আরও বলেন, বিজয়ের প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন দেশ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার সুফল যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়—সে লক্ষ্যেই ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলমান। মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতায় জুলাই আন্দোলন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম কখনো থেমে থাকে না। তরুণ ও ছাত্রসমাজ এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, তা জাতির ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

বক্তারা ছাত্রসমাজকে বিজয় দিবসের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং ইসলামী মূল্যবোধের আলোকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মহান বিজয় দিবসকে ঘিরে রাঙ্গামাটিতে ছাত্রশিবিরের সভা

আপডেট টাইম : ০৯:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫