বগুড়ার ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শীতের সুস্বাদু বিভিন্ন প্রকারের পিঠা উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আফতাব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার নুর জাহান বেগম সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















