সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মাছ বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র তানভিরের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 530

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র তানভির।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

জয়পুরহাটের কালাই উপজেলার সরাইল এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি (গ্রামীণ যাত্রীবাহী যান) উল্টে তানভির হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভির হোসেন ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তানভির মাছ বিক্রির উদ্দেশ্যে একটি মাছবাহী ভুটভুটিতে করে বগুড়ার মোকামতলা বাজারে যান। মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে সরাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটি উল্টে যায়। এতে তানভির ভুটভুটির নিচে পড়লে তার উপর ভুটভুটির গরম পানি পড়ে। এতে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।

আড়ও পড়ুন: ২৭ পরীক্ষার্থীর ২২ জন ফেল! ভরাডুবি ইংরেজীতে

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ভুটভুটি চালক হাবিবুর রহমান (১৯) আহত হয়েছেন। তিনি একই গ্রামের রায়হান কবির ওরফে বুদুনের ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, দুর্ঘটনায় দুইজন আহত হয়েছিলেন। এর মধ্যে তানভিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। তরুণ বয়সে এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মাছ বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র তানভিরের

আপডেট টাইম : ১০:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫