সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান

মানুষ জামায়াতকে ভোট দিলেও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং হয়েছে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 32

জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের বেশির ভাগ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতের প্রার্থীদের পরাজিত করা হয়েছে। বাংলার মানুষ মন খুলে জামায়াতকে ভোট দিয়েছে। কিন্তু ফলাফল ঘোষণার সময় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। প্রথমদিকে নিরপেক্ষ পরিবেশ থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল পরিবর্তন হয়ে যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলা জামায়াতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু জামায়াতে ইসলামীর লোক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেনি; দল-মত নির্বিশেষে কামার, কুমার, জেলে, ডাক্তার, শিক্ষক, শ্রমিক, দিনমজুর—উল্লাপাড়ার সর্বস্তরের মানুষ আমাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। আমি উল্লাপাড়াবাসীর এমপি। উল্লাপাড়ার মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও উন্নয়নের জন্যই আমি কাজ করব।”

ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই উল্লাপাড়ার উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় ব্যক্তি করে তিনি বলেন, উল্লাপাড়ার উন্নয়নের জন্য আমি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি, তার আলোকে পরিকল্পনা গ্রহণ করা হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো আপনাদের সঙ্গে নিয়েই সম্পন্ন করতে চাই। এই কাজ আপনাদেরও করতে হবে।

রফিকুল ইসলাম খান আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান

মানুষ জামায়াতকে ভোট দিলেও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং হয়েছে

আপডেট টাইম : ০৭:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬