সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

মিথ্যা সংবাদ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ’ বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের প্রতিবাদ

সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ভিপি আয়নুল হক।
রোববার  ( ৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এই প্রতিবাদ জানান।
ভিপি আয়নুল হক বলেন,“আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনের আগে একটি বিশেষ মহল আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করতে অপপ্রচারের আশ্রয় নিয়েছে। এটি নিছক রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন,“আমি সবসময় জনগণের কল্যাণ, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছি। আমার রাজনীতি সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। কোনো বেআইনি বা অনৈতিক কর্মকাণ্ডে আমি কখনো জড়িত ছিলাম না, হবও না।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। আপনাদের কলমের শক্তিই পারে দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ভিপি আয়নুল হক আহ্বান জানান,“এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন। সত্য ও ন্যায়ের জয় হবেই, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ. হ. ম. খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

মিথ্যা সংবাদ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ’ বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের প্রতিবাদ

আপডেট টাইম : ০৫:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫