সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিষ্টির শূন্য আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির ফরম বিতরণ শুক্রবার

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উক্ত নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহিলা প্রার্থীদের আগামীকাল ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় হতে ফরম উত্তোলন করার জন্য অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে সংগৃহীত দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখে একই স্থান (নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়) ও একই সময়ে (সকাল ১০টা থেকে বিকাল ৫টা) জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মিষ্টির শূন্য আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির ফরম বিতরণ শুক্রবার

আপডেট টাইম : ০১:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬