সোমবার (৩ নভেম্বর) ভোররাত তিনটার দিকে শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেলে শহরের পিডিবি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন জানান, সহকারি কমিশনার (ভূমি) আফিফান নজমু’র নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে।
জানাযা নামাজে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার: 



















