মুন্সিগঞ্জের গজারিয়ায় গজারিয়া প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ভবেরচর বাজার সংলগ্ন মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে গজারিয়া প্রেসক্লাবে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউকে সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ড.আতাউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল,আমিরুল ইসলাম নয়ন,যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান সিকদার,কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আরফান, সিনিয়র সদস্য এস এম নাসির উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মাসুদ রানা, আমজাদ হোসেন মোল্লা,ওসমান গনি,আরিফুল ইসলাম সাগর,রাসেল সরকার, মাসুদ আহমেদ প্রমুখ।
এসময় কামরুজ্জামান রতন গণমাধ্যম কর্মীদের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকরা অস্থায়ী ক্লাবটির সার্বিক চিত্র তুলে ধরলে সকলের মানোন্নয়নে কাজ করবেন বলেও জানান কামরুজ্জামান রতন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















