সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু ঘিরে চাঞ্চল্য

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে পৃথক তিনটি বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধারের পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল স্কচটেপ পেঁচানো ছিল। সাদা কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’। সকালে বাড়ির সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমিন এবং নবীর রহমানের বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা রাতের আঁধারে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে মেহেরপুর শহরের পৃথক দুটি স্থানে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিস্ফোরিত আলামত পরীক্ষা করে সেগুলো পটকা বলে জানিয়েছিল পুলিশ। এর কয়েক ঘণ্টার ব্যবধানে গোভীপুরে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেহেরপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত হতে তদন্ত চলছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু ঘিরে চাঞ্চল্য

আপডেট টাইম : ০১:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬