সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

মোটর সাইকেল শোভাযাত্রা করায় বিএনপির প্রার্থীর জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ জরিমানা করা হয়। তপশিল ঘোষণার পর এটি প্রথম জরিমানার ঘটনা।

স্থানীয়রা জানান, সাতকানিয়া এলাকা থেকে শুরু হওয়া ওই শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি অংশ নেয়। শোভাযাত্রাটি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় পৌঁছলে সেখানে তাকে জরিমানা করা হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অংশ বেশ ব্যস্ততম। শোভাযাত্রার কারণে এই সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

তারা আরও জানান, আজ অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জরিমানার পর বিকেল ৫টার দিকে নাজমুল মোস্তফা আমিন ওই দোয়া মাহফিলে অংশ নেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিকাল ৩টার দিকে নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া থেকে শোভাযাত্রা নিয়ে লোহাগাড়া অভিমুখে যাত্রা করেন। এ সময় তিনি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। এ কারণে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নাজমুল মোস্তফা আমিন গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন, যা নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ৯ নম্বর ধারা লঙ্ঘন। এ কারণে বিধান অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

মোটর সাইকেল শোভাযাত্রা করায় বিএনপির প্রার্থীর জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫