সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 42

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

জাতীয়করণের দাবিতে আজ রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক নেতারা জানান, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদরাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

আপডেট টাইম : ০২:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫