সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে জরুরি সতর্কতা জারি Logo চাকরি হারানোর মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬৮ কর্মচারী Logo সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব Logo বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দিতে ৭ নভেম্বর মাঠে নামছেন তারেক রহমান Logo তাহসিফের মৃত্যু তদন্তে গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার সেই ভিডিও Logo সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? Logo দেড় কোটি টাকার পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দিল হিলি কাস্টমস Logo ফেসবুকে স্ত্রীর ছবি প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড Logo স্বর্ণের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে হত্যা Logo খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা

ভারতের যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র দুর্ঘটনায় ডুবে যাওয়ার ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে কোর্ট মার্শালের কার্যক্রম শুরু করেছে দেশটির নৌবাহিনী। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে মেরামতের সময় জাহাজটি এক পাশে কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক নিহত হন এবং যুদ্ধজাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর মুম্বাইয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়। অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন জাহাজটির অধিনায়ক (ক্যাপ্টেন) এবং ওই দিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (লেফটেন্যান্ট কমান্ডার)।

দুজনের বিরুদ্ধেই দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জাহাজের অধিনায়কের বিরুদ্ধে নৌযানকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার অভিযোগও রয়েছে।

সামরিক আদালতে অভিযোগগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তাদের তিরস্কার, পদমর্যাদা বা জ্যেষ্ঠতা হারানো থেকে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ের দুর্ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। মেরামতের সময় যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে বড় ধরনের উদ্ধার অভিযানে রূপ নিয়েছিল, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা

আপডেট টাইম : ০৭:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬