সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা? Logo বেন্দারচরে ৬০-৭০টি ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, প্রমাণ পেয়েছে বিবিসি Logo জয় না পেয়ে উইকেট ও বলের মান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক Logo যুদ্ধের মধ্যেও ইসরায়েলের অর্থনীতিতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা Logo দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুরের Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল Logo ইউক্রেন যুদ্ধে পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নন: মার্কিন গোয়েন্দাপ্রধান Logo ভর্তি পরীক্ষা আয়োজনে আর আইনি বাধা নেই: আপিল বিভাগ Logo মদপানে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও তিনজন Logo ল্যান্ডফোনে প্রেমের আলাদা আনন্দ ছিল, স্মৃতিতে কোয়েল মল্লিক

যুদ্ধের মধ্যেও ইসরায়েলের অর্থনীতিতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের যুদ্ধ ও নিরাপত্তা সংকটের মধ্যেও চলতি বছর ইসরায়েলের অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। প্রযুক্তি খাতের শক্তিশালী অবস্থান দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। আইএমএফের হিসাবে, চলতি বছর বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ইসরায়েল।

ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় ৭৪৭ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে অর্থনীতির আকারে সুইডেন ও আয়ারল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারে দেশটি।

তবে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক আরও বেশি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাবে, চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ এবং ২০২৭ সালে ৭ দশমিক ৫ শতাংশ। এই পূর্বাভাসে বিদেশে ইসরায়েলি কোম্পানিগুলোর উৎপাদনও অন্তর্ভুক্ত রয়েছে। শুধু দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিলে প্রবৃদ্ধি চলতি বছর ৩ দশমিক ৪ শতাংশ এবং আগামী বছর ৫ দশমিক ১ শতাংশ হতে পারে বলে মনে করছে ব্যাংকটি।

ইসরায়েলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রযুক্তি খাত। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার, সেমিকন্ডাক্টর, চিকিৎসা প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটির উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।

ইসরায়েল ইনোভেশন অথরিটির ২০২৬ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জিডিপির ১৮ দশমিক ৩ শতাংশ এসেছে উচ্চপ্রযুক্তি খাত থেকে। একই সময়ে মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ ছিল এ খাতের অবদান।

প্রযুক্তি খাত শুধু সরাসরি আয়ই বাড়াচ্ছে না, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসার সুযোগ তৈরিতেও ভূমিকা রাখছে।

গবেষণা ও উন্নয়নেও (আরঅ্যান্ডডি) বড় বিনিয়োগ করে ইসরায়েল। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটির জিডিপির প্রায় ৬ দশমিক ৮ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় হয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এ খাতে ব্যয়ের হার ছিল প্রায় ২ দশমিক ৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সরকারি সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাও দেশটির প্রযুক্তি খাতের বিকাশে ভূমিকা রেখেছে। ইসরায়েল ইনোভেশন অথরিটি নতুন প্রযুক্তির গবেষণা, নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং শিল্প খাতের উদ্ভাবনে সহায়তা দেয়। পাশাপাশি ঝুঁকি নিয়ে নতুন ব্যবসা ও প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগকারীদের আগ্রহও এ খাতকে এগিয়ে নিয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ বাজার তুলনামূলক ছোট হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে ব্যবসা গড়ে তোলে। বিদেশি গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক তাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক প্রযুক্তি খাতের বিকাশে ভূমিকা রেখেছে।

ইউরোপীয় নীতিনির্ধারক ও ইসরায়েলি প্রতিনিধিরা চলতি সপ্তাহে জেরুজালেমে প্রযুক্তি, গবেষণা, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনায় বসছেন। এ প্রেক্ষাপটে ইসরায়েলের প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক মডেল থেকে ইউরোপের কী শেখার আছে, তা নিয়েও আলোচনা হচ্ছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের অবনতি, শীর্ষে কারা?

যুদ্ধের মধ্যেও ইসরায়েলের অর্থনীতিতে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা

আপডেট টাইম : ০১:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬