সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে “ঈদ বাজার উপহার” বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজক তার বক্তব্যে বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। আজ তার প্রয়াত বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন বলেও তিনি আবেগ প্রকাশ করেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন, বাবার আদর্শ থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পান।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, ভাগাভাগি ও মানবিকতার উৎসব। সমাজের প্রতিটি মানুষেরই এই আনন্দ উপভোগের অধিকার রয়েছে। কিন্তু অনেক পরিবার অভাবের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি এটিকে কোনো দান নয়, বরং সামাজিক দায়িত্ব ও মানবিকতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন এবং সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ১২:৩৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬