সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ‘ঝুঁকির মুখে’ ঠেলবেন না: সালাহউদ্দিন 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 47

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ‘ঝুঁকির মুখে’ ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আসুন, আমরা কোনো সংকট সৃষ্টি না করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি।’

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক আলোচনা সভায় সালাহউদ্দিন এসব কথা বলেন। আলোচনা সভাটির আয়োজন করে ‘অপর্ণ আলোক সংঘ’।

জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, কোনো বিষয়ে যদি ঐকমত্য না হয়, তবে প্রচলিত বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আনা হচ্ছে, সেগুলো রাতারাতি সম্ভব হবে না, এর জন্য সময় এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে সালাহউদ্দিন বলেন, ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা আমার মনে হয় সঠিক বিবেচনায় সিদ্ধান্ত হয়নি। ছাত্ররা বরং একটি ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করতে পারতো, যা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করতো। বর্তমানে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে আছেন, তাদের প্রতিদিন দায়ী হতে হচ্ছে।

জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের একটি মন্তব্য টেনে সালাহউদ্দিন বলেন, রওশন এরশাদ বলেছিলেন, ‘মাননীয় স্পিকার আপনি বলে দেন, আমি সরকারি দল না বিরোধী দল’। ভবিষ্যতে যেন এ ধরনের চর্চা না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

জামায়াতে ইসলামীসহ কয়েকটি ইসলামী দলের বর্তমান যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার টেবিলে আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করাটা স্ববিরোধী।

গণমাধ্যমের সংবাদের সূত্র ধরে সালাহউদ্দিন বলেন, পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। এ সিদ্ধান্ত কি জনগণ নাকি গণমাধ্যম নিয়েছে? যারা এত বেশি আত্মবিশ্বাসী যে তারা সরকার গঠন করবে, তারা কেন নির্বাচনে অংশ নিতে ভয় পায়? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, কিছু মহল এই সরকারকে ‘অর্ধ-সাংবিধানিক’ বলে প্রশ্ন তুলছে। এই ধরনের প্রশ্ন তুলে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হলে এর সুবিধাভোগী হবে কোনো অসাংবিধানিক শক্তি বা পতিত স্বৈরাচার। তাই রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ঠেলে না দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রকে ‘ঝুঁকির মুখে’ ঠেলবেন না: সালাহউদ্দিন 

আপডেট টাইম : ০৬:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫