সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

রাজশাহী বিভাগের ৩৯ আসনের সবগুলোতেই বিএনপি জিতবে : মিনু

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু। ছবি : সংগৃহীত

আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতা থেকে বলতে পারি- ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তখন দায়-দায়িত্ব দেখতেন। ১৯৯৬ সালে বগুড়ায় আমরা ওনাকে সামনে রেখে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল ভাইকে বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম ভাইকে বাদে দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।

মিনু আরও বলেন, আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন। তার সেই হাসিমুখটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি।

রাজশাহী জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল। এতে রাজশাহী জেলার অন্য আসনগুলোর বিএনপির ধানের শীষের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

রাজশাহী বিভাগের ৩৯ আসনের সবগুলোতেই বিএনপি জিতবে : মিনু

আপডেট টাইম : ০৭:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬