সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাণীনগরে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

কনকনে শীত ও হিমেল হাওয়া বইছে উত্তরের জেলা নওগাঁয়। জেলার রাণীনগরে অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতে শীতবস্ত্র বিতরণ করেছে “আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”।

শনিবার উপজেলার শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনটি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, শফিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীতবস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান তারা।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগীতার বার্তা নিয়ে ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগীতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাণীনগরে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০৭:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬