সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
দিনভর আ.লীগ অফিস ভাংচুর ও সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন

রাতে বিএনপি অফিসে ছাত্রলীগের ব্যানার

সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বর লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দিনভর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি ও ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে “আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে লকডাউনের সমর্থনে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে ব্যানার টাঙিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিন বিকেলে শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় অফিসের ভেতরে অগ্নিসংযোগও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ জনতা সেখান থেকে সরে যায়।

এদিকে ভাইরাল হওয়া অপর এক ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে দায়ী করে পোস্ট দিচ্ছেন।

সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে দেখেছি আমাদের দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ব্যানার লাগাতে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কেউ ব্যানার টানিয়ে তা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই সেটা রাজনীতি হয় না। এগুলো ছেঁচড়া চোরের মতো কাজ। তাই বিষয়টি আমাদের হেডেড নয়।

বিকেলে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ অফিস ভাংচুরের বিষয়টি আমাদের জানা নেই। বিএনপি এ ধরণের কর্মকান্ডে বিশ্বাসী নয়। বর্তমান সারাদেশে আওয়ামী লীগ নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার কারণে সারাদেশের মতো সিরাজগঞ্জের মানুষও বিক্ষুব্ধ। যারা ২০২৪ সালের আগষ্টে স্বৈরাচার বিদায় করেছিল সেই বিক্ষুব্ধ ছাত্র-জনতাই আওয়ামী লীগ অফিস ভাংচুর করছে। এর সঙ্গে বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ অফিস ভাংচুর করতে এসেছিল বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করেছে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনভর আ.লীগ অফিস ভাংচুর ও সাবেক এমপি মুন্নার বাড়িতে আগুন

রাতে বিএনপি অফিসে ছাত্রলীগের ব্যানার

আপডেট টাইম : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬