সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

রাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মিলনমেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সামরিক বাহিনী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

ইফতারের পূর্ব মুহূর্তে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি রমজানের শিক্ষাকে কাজে লাগানোর ওপর জোর দেন। বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা প্রত্যাশা করি মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির পথ তৈরি করে দিবে এবং পবিত্র কোরআনের শিক্ষাকে জীবন দর্শন হিসেবে গ্রহণ করতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান বিতরণ করে না, এর সাথে এলাকার তথা সমাজের জনসাধারণের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখে।”

তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জানান, একাডেমিক ও প্রশাসনিক কাজের গতি বাড়াতে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন ও চলমান রয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমেও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি। অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন এবং ইফতারের এ আয়োজন পরস্পরের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের জোন কমান্ডার একরামুল রাহাত পিএসসি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন পিপিএম, জেলা ইন্টেলিজেন্স অফিসার-১ মোসাদ্দেক মাওলা, কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন ও রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে ইফতার গ্রহণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

রাবিপ্রবিতে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬