সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাবিপ্রবিতে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 55

রাবিপ্রবি প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) “আটাশের আহ্বান, নিঃস্বার্থ হোক রক্তদান” শ্লোগানকে সামনে রেখে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে রাবিপ্রবি ইউনিট, বিভাগীয় জোন-২ এর উদ্যোগে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালন করা হয়। এতে বৃক্ষরোপণ, রক্তদানে উৎসাহমূলক আলোচনা এবং কেক কাটার মাধ্যমে মানবতার সেবায় বাঁধনের অবিচল পথচলাকে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য উদ্দীপনামূলক আহ্বান জানান।

এসময় তিনি বলেন, “নিঃস্বার্থ রক্তদানের এ মহৎ কাজের মধ্য দিয়ে মানবতার সেবায় বাঁধনের পথচলা অব্যাহত থাকুক।”

আলোচনা পর্ব শেষে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে বাঁধনের ২৮ বছরের গৌরবময় পথচলার আনন্দ ভাগাভাগি করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঁধনের ২৮ বছর পূর্তি উদযাপন রাবিপ্রবি উপকমিটির আহ্বায়ক হাসিবুর রহমান মিশকাত।

উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এখন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনে পরিণত হয়েছে। রাবিপ্রবি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচারনা এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাবিপ্রবিতে বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫