সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাবিপ্রবিতে ‘রিসার্চ, ইনোভেশন অ্যান্ড প্যাটেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গবেষণা, উদ্ভাবন এবং প্যাটেন্ট সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারটি বুধবার(২৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান । কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেড (বিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

উপাচার্য তাঁর বক্তব্যে সেমিনারকে সময়োপযোগী বলে উল্লেখ করে বলেন, “গোটা বিশ্ব এখন গবেষণা, উদ্ভাবন ও প্যাটেন্ট নিয়ে কাজ করছে। আগামীর পৃথিবীতে ও জ্ঞানের জগতে নিজের মেধাস্বত্ব নিয়ে টিকে থাকতে হলে আমাদেরকে এখন থেকে এ বিষয়ে মনোযোগী হতে হবে।”

কী-নোট স্পিকার ড. মুহাম্মদ ইমাদুর রহমান তাঁর উপস্থাপিত প্রবন্ধে প্যাটেন্ট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, মেধাস্বত্ব সুরক্ষা, উদ্ভাবনী আইডিয়াকে স্টার্টআপ ও শিল্পখাতে রূপান্তরের সুযোগ সৃষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি তাত্ত্বিক ও প্রায়োগিক দিক থেকে এসব বিষয় উপস্থাপন করে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা।

উল্লেখ্য, সেমিনারের লক্ষ্য ছিল জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং গবেষণার ফলাফলকে প্যাটেন্টের মাধ্যমে বাণিজ্যিকীকরণ করে জাতীয় উন্নয়নে অবদান রাখা। ৪র্থ শিল্প বিপ্লবের যুগে গবেষণা ও উদ্ভাবনকে টেকসই উন্নয়নের পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই সেমিনার বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়িয়ে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পথ উন্মুক্ত করবে।

এই ধরনের উদ্যোগ রাবিপ্রবিকে গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাবিপ্রবিতে ‘রিসার্চ, ইনোভেশন অ্যান্ড প্যাটেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬