লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ উল্যাহ প্রকাশ হামিদকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকালে রামগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হামিদ রামগঞ্জ উপজেলার উত্তর গ্রাম (মোল্লা বাড়ি) এলাকার মৃত কাশেম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত হামিদ রামগঞ্জ থানার মামলা নং–০৯, তারিখ–১০/০৮/২০২২ ইং এর সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আরও ৮টি মাদক মামলা আদালতে চলমান রয়েছে।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশের দাবি, হামিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে স্থানীয় জনগণের মধ্যে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















