সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার নির্ধারিত ও ন্যায্যমূল্যে সাধারণ কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নিমগাছি বাজারে রিয়া ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশকের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানটির স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালান রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত রাখা ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা সার নির্ধারিত ও ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে সার বিক্রির কার্যক্রম পরিচালিত হয়।

কৃষকদের স্বার্থ রক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬