সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) ও সালাম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮/১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের  জামতৈল (গোয়ালপাড়া ) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইসমাইল হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও সালাম একয় গ্রামের ময়দান আলীর ছেলে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অপর একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইসমাইল হোসেন  ও সালাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান,“আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের আগে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”
ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১০

আপডেট টাইম : ০৪:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬