সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ (খতিব, ৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫