সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কালাম বিশ্বাস স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • 46

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক আবুল কালাম বিশ্বাসের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী সাংবাদিকরা। তাঁর নীতি, প্রজ্ঞা ও মানবিক গুণে গড়া জীবনের নানা স্মৃতি উঠে আসে আলোচনায়। কেউ স্মৃতিচারণে কেঁদেছেন, কেউ নীরবে চোখ মুছেছেন।

রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় শোকসভায় প্রেস ক্লাবের সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “সাংবাদিক আবুল কালাম বিশ্বাস ছিলেন সত্যনিষ্ঠ, প্রজ্ঞাবান ও নীতিবান এক সাংবাদিক, যিনি দীর্ঘ কর্মজীবনে রায়গঞ্জ তথা সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শুধু সাংবাদিকই নন, ছিলেন মানবতার পথপ্রদর্শকও।” বক্তারা আরও বলেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের ভিত্তি মজবুত করতে এবং তরুণ সাংবাদিকদের অনুপ্রাণিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম।
প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের ভাই, ছেলে, আত্মীয়স্বজন ও সহকর্মী সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আবুল কালাম বিশ্বাস ছিলেন এক আদর্শবান সাংবাদিক ও শিক্ষক। যার কর্ম, সততা ও মানবিকতার আলো রায়গঞ্জের সাংবাদিক সমাজে চিরদিন জ্বলবে প্রেরণার বাতিঘর হয়ে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কালাম বিশ্বাস স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫