সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

রায়পুরায় ৩টি বিদেশি পিস্তল-গুলিসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ
তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​বুধবার (২১ অক্টোবর) বিকালে রায়পুরা থানার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বাঘাইকান্দি এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইসমাইল (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিবপুর এলাকার মো. বিজয় মিয়া (২৩) ও রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।

​পুলিশ জানায়, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার
বায়েজিদ বিন মনসুর ও থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ চর আড়ালিয়া ইউনিয়নের
বাঘাইকান্দি গ্রামের কাজী বাড়ীর মোড় ঈদগা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তির বসতঘরের চালের ড্রাম ও ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রায়পুরা থানাধীন উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি
সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো.
বিজয় মিয়া (২৩) ও জুম্মন মিয়া (১৯) নামের দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

একই সাথে তাদের ব্যবহার করা রেজিষ্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা
করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

রায়পুরায় ৩টি বিদেশি পিস্তল-গুলিসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬