সিরাজগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যালে এন্ড বিএম কলেজের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’ জারি Logo তাহসিফ হত্যা মামলা: হত্যার আগে সঙ্গে বারে দেখা যাওয়া সেই তরুণী গ্রেপ্তার Logo দিল্লিতে বিরোধীদলের বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার Logo ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব Logo আগামী গ্রীষ্মে সোলারে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী Logo মস্কোয় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি মার্কিন দূতাবাসের Logo হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

রিয়াদ-মদিনার আকাশে হুতিদের ড্রোন ধ্বংস করল সৌদি জোট

সৌদি আরবের পতাকা। ছবি : গেটি ইমেজেস

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পবিত্র নগরী মদিনার আকাশে হুতিদের পাঠানো ড্রোন এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর আরব নিউজের।

শুক্রবার (৩০ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই দিনে রিয়াদের আকাশে একটি ড্রোনও ভূপাতিত করা হয়।

জোটের আরেক বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত হুতিদের পাঠানো একটি ড্রোন মদিনা অঞ্চলে প্রতিহত করা হয়েছে।

এদিকে শনিবার (৩১ অক্টোবর) সকালে জোট জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও দক্ষিণাঞ্চলে আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে শুক্রবার মক্কা অঞ্চলের আকাশেও হুতিদের পাঠানো একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল জোট।

কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন যাত্রী নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন।

জনতার কন্ঠ. এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

রায়গঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিয়াদ-মদিনার আকাশে হুতিদের ড্রোন ধ্বংস করল সৌদি জোট

আপডেট টাইম : ১১:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬